১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের প্রথম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরুষ্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।

উল্লেখ্য, উপজেলার সুরমা ইউনিয়নে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা ব্যবস্থাপক ও সাবেক সেনাসদস্য আব্দুল আওয়ালের সভাপতিত্বে এবং মো: রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা ক্ষুদ্র কৃষি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, সুরমা ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মশিউর রহমান, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম, দোয়ারাবাজার সদর ইউপি সদস্য কামরুল ইসলাম, মুফতি আলী হায়দার, পরীক্ষা নিয়ন্ত্রক বদিউজ্জামান মোরাদ, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. স্বাধীন মাহমুদ জালাল এবং উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জিয়া উদ্দীন।

এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও বক্তব্য দিয়ে মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

জনপ্রিয় পোস্ট

শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

দোয়ারাবাজারে মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের প্রথম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬