০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে দিনব্যাপী এমপি কামরুলের মতবিনিময়

জামালগঞ্জে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে দিনব্যাপী মত বিনিময় করেছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

উপজেলার বেহেলী ইউনিয়ন, জামালগঞ্জ সদর ইউনিয়ন, ফেনারবাঁক ইউনিয়ন, সাচনাবাজার ইউনিয়ন, ভীমখালী ইউনিয়ন ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার দিন ব্যাপী (৫ সেপ্টেম্বর) জামালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ শফিকুর রহমান।

যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পর তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য শোনেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক-১ আব্দুল মালিক, আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার, সদস্য জুলফিকার চৌধুরী রানা, এড: শাহীনুর রহমান শাহীন, গোলাম রব্বানী আফিন্দী, শামসুজ্জামান ধন মিয়া, মো: ফরিদ মিয়া, সমাজকর্মী মো. আব্দুর রব, বিএনপ নেতা নূরুল হক আফিন্দী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, বিএনপি নেতা নূরুল আমিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া তালুকদার, উপজেলা কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, ছত্রনেতা নাদিম মাহমুদ, তৌফিকুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাংগঠনিক সভা শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন প্রধান অতিথি সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এসময় প্রধান অতিথি কামরুল বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করে সামনে ছিলেন তারা আজ পিছনের সারিতে। যারা নির্বাচনের সময় ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন তারা অনেকেই পিছনের সারিতে। নতুনদের ভিড়ে পুরনো ত্যাগী কর্মীরা সামনের সারিতে আসতে পারছে না তাদের মুল্যায়ন করতে হবে বলে উপজেলা কমিটিকে বলেন, এই দিন দিন না, আরও দিন আছে। ত্যাগীদের মূল্যায়ন না করলে সামনের কঠিন সময়ে আন্দোলন করার মতো লোক পাবেন না। তাই দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের দলে মূল্যায়ন করুন।

তিনি আরও বলেন, তাড়াতাড়ি সবাই মিলে মিশে ইউনিয়ন কমিটি করে দলকে সুসংগঠিত করতে হবে। কোন গ্রুপিং আমি দেখতে চাইনা। দলকে শক্তিশালী করতে হলে তৃণমুল ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মনের ভাষা আপনাদের বুঝতে হবে। তাদের অবমূল্যায়ন করে দলকে কখনো সুসংগঠিত করা যাবে না। আপনারা গ্রুপিং ছাড়ুন, মিলে মিশে ঐক্যবদ্ধভাবে দলের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করুন।

না হয় এই কমিটির বিলুপ্ত করে নতুন কমিটির জন্য আমি জেলা কমিটিকে বলবো। আমি চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করুন। মনে রাখবেন ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই।

জনপ্রিয় পোস্ট

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে দিনব্যাপী এমপি কামরুলের মতবিনিময়

আপডেট সময় : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬