১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশ-জাতির শান্তি কামনায় দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও হামদ-নাতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন: দিরাই থানা মসজিদের ইমাম, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন,  কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার, অভিভাবক সদস্য ইলিয়াস হোসাইন। শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য রাখে ৯ম শ্রেণির রাইসা আক্তার ও ৬ষ্ঠ শ্রেণির নাহিদা বেগম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নতুন বাগবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা তায়িদুর রহমান।

প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চাই পারে একটি জাতিকে সামনে এগিয়ে নিতে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬