০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সদর ভূমি অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসি ল্যান্ডের

সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। একই সঙ্গে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সব সেবা স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় এসি ল্যান্ড আদিত্য পাল বলেন, সাধারণ মানুষকে ভূমি অফিসে নামজারি আবেদনসহ বিভিন্ন ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আরও সচেতন করতে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ভূমিসেবা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মতামত ও অভিযোগ গ্রহণের জন্য নিয়মিত গণশুনানির আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, ভূমি অফিসে নামজারি করতে সরকারি নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকার বেশি কেউ দাবি করলে সরাসরি অভিযোগ করতে হবে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা ভূমি অফিসসহ উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

সভায় বক্তারা বলেন, ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের কিছু ভুল ধারণা রয়েছে। তবে বর্তমানে ভূমিসেবা ব্যবস্থায় আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। এসব উন্নত সেবা সম্পর্কে সাধারণ মানুষ পর্যাপ্তভাবে অবগত না থাকায় অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন। বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে ভবিষ্যতে ভূমিসেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন এসি ল্যান্ড।

ডিজিটাল ভূমিসেবা ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে আরও অবহিত করতে সনাক, ইয়েস ও এসিজির সহযোগিতা কামনা করেন তিনি।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সনাক সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানা।

সভায় সনাক, ইয়েস ও এসিজির পক্ষ থেকে ভূমিসেবা আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—ভূমি অফিসকে ‘দালালমুক্ত অফিস’ ঘোষণা করে এ-সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন, ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত মৌলিক তথ্য দৃশ্যমান স্থানে প্রদর্শন, সেবাগ্রহীতাদের বিশেষ করে নারীদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দৃশ্যমান স্থানে অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন, ইউনিয়ন ভূমি অফিসে হালনাগাদ সিটিজেন চার্টার প্রদর্শন, ওয়েব পোর্টাল হালনাগাদ রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত ডিজিটাল তথ্য নিয়মিত প্রকাশ করা।

সভায় আরও উপস্থিত ছিলেন সনাক সুনামগঞ্জের সহ-সভাপতি হাছিনা আক্তার চৌধুরী ও সুকেন্দু সেন, ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সনাক সদস্য অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য রুনা শাহীন আরা লেইত, দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস, এসিজি সদস্য সোহানুর রহমান, শিউলী বেগম ও রাজীব দেব এবং ইয়েস দলনেতা পার্থ সাহা ও ইয়েস সদস্য রুবাইয়া শাহরিন নাভা।

জনপ্রিয় পোস্ট

মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জ সদর ভূমি অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসি ল্যান্ডের

আপডেট সময় : ১০:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬