০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা তৈরি ও নাশকতার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করা হয়। মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার মাহমুদুল হাসান ফারদিন (২০) ও পশ্চিম তেঘরিয়ার সালেহ আহমদ ফাইয়াজ (২৭)। শুক্রবার  (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান সদস্য অ্যাডভোকেট মো. খায়রুল কবির রুমেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি শামসুল আবেদীন রাজন, অরিন্দম মৈত্র অমিয়, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহসভাপতি আবু তালহা মিতুল, আতাউল হক সানি, পাবেল আহমেদ, সুয়েব আহমদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নাম মামলায় রয়েছে।
মামলায় সুনামগঞ্জ সদর, ধর্মপাশা, জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। এজাহারে সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার নামও রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাজীপাড়া এলাকার সার্কিট হাউসের সামনে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে আসামিরা একত্র হন।
সেখানে তারা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার (ওসি) রতন শেখ বলেন, মিছিলে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬