সুনামগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.৩০ টায় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খাঁন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন রাজেশ সিংহ মিথুন, ইন্সপেক্টর ক্রাইম আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হক, আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এটি এম হেলাল, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, টুরিস্ট পুলিশ হারুনুর রশীদ, হাউস বোর্ড ওনার এসোসিয়েশনের সদস্য তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন – বাংলাদেশের সংস্কৃতি ও পর্যটন আকর্ষণগুলোর মধ্যে সুনামগঞ্জ একটি বিশেষ পর্যটন এলাকা।
তাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পর্যটনসেবা ও পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা কীভাবে আরও উন্নত করা যায়, সে দিকে প্রশাসনকে দৃষ্টিপাত করতে হবে। পরিবেশ সুুরক্ষা, পর্যটকদের হয়রানী বন্ধে পর্যটন নীতিমালা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।
স্টাফ রিপোর্টার: 


















