০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে সুনামগঞ্জ শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপনের শুভ সূচনা করা হয়েছে।
‎
‎এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসি-এর সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ শাহাব উদ্দিন। কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ আশফাকুল আলম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রওনক আহমদ বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার আব্দুস সালাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিক মিয়া, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, ফজলুর করিম, মোঃ সুহেল আহমদ,রিপন চন্দ, রুম্মান শাহ, মোঃ হুমায়ুন কবির, বিটু বড়ুয়া, অমৃত পাল, কামাল হোসেনসহ প্রমুখ।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, আইএফআইসি ব্যাংক গ্রাহকদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। বিশেষ করে অনলাইন ও ডিজিটাল ব্যাংকিং সেবায় ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুনামগঞ্জ এলাকায় আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন ধরে আন্তরিকতার সঙ্গে মানসম্মত ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে বক্তারা আইএফআইসি ব্যাংককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, গ্রাহকদের প্রতি ব্যাংকের যত্নশীল ও আন্তরিক মনোভাব নিঃসন্দেহে প্রশংসনীয়।
‎
‎বর্তমানে শাখা ও উপশাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার গৌরব অর্জন করেছে আইএফআইসি ব্যাংক। গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাসই এই অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি।
‎
‎এ সময় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ্ত সাহা, রিয়ান উদ্দিন সাম্রজ, মোঃ মাহবুবুর রহমান মাসনুন, মোঃদিদার ইসলাম ও দারুল সালাম দ্বীপ।
‎
‎ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ পাঁচ দশকের আস্থা, সাফল্য ও গৌরবময় পথচলা উদযাপনের পাশাপাশি আগামী দিনগুলোতে আরও শক্তিশালী, আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
‎

টেগ :
জনপ্রিয় পোস্ট

হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১৮ জন শিক্ষক -শিক্ষক কর্মচারীর বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত

সুনামগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬