০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে এসআরবির অভিযানে USA লেখা রিভলবার উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে ১টি বিদেশি রিভলবার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ রোববার (১১ অক্টোবর) এসআরবি -৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এর বিশেষ অভিযানে ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের সন্টু মিয়ার বসতবাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের ভিতর হতে রিভলবারটি উদ্ধার করা হয়।

বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এতে জানানো হয়, রাত ১২টার দিকে এসআরবির উপস্থিতি টের পেয়ে ১টি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে ঘটনাস্থল হতে সুকৌশলে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিরা।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিনযুক্ত বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারটির এক পাশে খোদাই করে ‘USA’ লেখা রয়েছে।

এসআরবি-৯ জানায়, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের আইনের আওতায় আনতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

ছাতকে এসআরবির অভিযানে USA লেখা রিভলবার উদ্ধার

আপডেট সময় : ০৮:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬