০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে জামালগঞ্জে আনসার-ভিডিপি কর্মকর্তার পরিদর্শন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাথপাড়া, বসুন্ধরা, চানপুর সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রতিমা রং, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের আবাসন ও থাকা-খাওয়ার ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। পরিদর্শনকালে কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাজনিত আশঙ্কার তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক প্রবেশ সরকার। তাঁরা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সতর্কতা, সমন্বয় ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। শান্তি-শৃঙ্খলা সহ ভাতৃত্ববন্ধন বজায় রেখে উৎসব মকর পরিবেশে পূজা উদযাপন করার জন্য পরামর্শ প্রদান করেন।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে জামালগঞ্জে আনসার-ভিডিপি কর্মকর্তার পরিদর্শন

আপডেট সময় : ১০:২১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬