০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা

সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালগঞ্জ থানার আয়োজনে রবিবার (১১ অক্টোবর) দুপুরে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বন্দে আলী।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাবু সুবোধ তালুকদার (বেহেলী রাজাপুর), সুধাংশু তালুকদার (ছয়হারা), প্রদীপ তালুকদার (রাজাপুর), বিমল দাস (সাচনা বাজার ইউনিয়ন), গোবিন্দ দাস (জামালগঞ্জ উত্তর ইউনিয়ন), টিপন রায় (ভীমখালী ইউনিয়ন), সুমন পাল চৌধুরী (সাচনা জগন্নাথ আখড়া), রবীন্দ্র কুমার দাস (মিলন যুব সংঘ), সিন্ধু ভূষণ তালুকদার, অখিল পুরকায়স্থ, বীর মুক্তিযুদ্ধা শ্রীকান্ত তালুকদার, সমরেন্দ্র আচার্য শম্ভু, বিমল দাস, সজীব বণিক,আনোয়ার হোসেন, নুর আহমেদ পিষুস কান্তি তালুকদার, অঞ্জন পুরকায়স্থ, তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শত বছরের সম্প্রীতির বন্ধনে অটুট রয়েছে। এই উপজেলায় হিন্দু-মুসলিম এবং সকলেই মিলেমিশে এক হয়ে সমাজ উন্নয়ে কাজ করেন যাচ্ছেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় উপজেলা প্রশাসন ও জামালগঞ্জ থানার আইন-শৃঙ্খলা বাহিনী, আনসার ভিডিপির পাশাপাশি নিজেদেরকেও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করে জামালগঞ্জের বন্ধন অটুট রাখতে হবে। সুনামগঞ্জ জেলা জুড়ে শত বছরের ঐতিহ্য ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের।

এই দ্বারাবাহিকতা আমাদের ধরে রেখে দুর্গোৎসব উদ্‌যাপন সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার ভুমিকা রাখতে হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য স্বেচ্ছা সেবক মোতায়েন থাকবে। এ ছাড়া পূজাকে কেন্দ্র করে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: বন্দে আলী। জামালগঞ্জ থানা এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা

আপডেট সময় : ০১:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬