০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে প্রেসক্লাবের সঙ্গে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদের মতবিনিময়

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ৭নং জগদল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্যপ্রবাসী রুবেল আহমদ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রুবেল আহমদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং জগদল ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা রয়েছে তাঁর।

এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় সমস্যাগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাঁর মতবিনিময় হয়। তিনি আরও বলেন, এলাকার মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি।

এরপর সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

দিরাইয়ে প্রেসক্লাবের সঙ্গে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদের মতবিনিময়

আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬