০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রামকুমার সাহা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, অপর অংশের প্রেসক্লাব সভাপতি শাহীন আলম প্রমুখ। উপস্থিত ছিলেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায়, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আ: আহাদ সহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

বক্তারা বলেন, কন্যাশিশুরা প্রতিটি পরিবারে রহমত ও বরকত নিয়ে এই পৃথিবীতে আসে। তারা আমাদের মা, বোন ও সন্তান। সমাজের একটি বড় অংশ হচ্ছে কন্যা শিশুরা। কন্যা শিশুদের অধিকার আদায়ে এখন থেকেই আমাদের সবাইকে সোচ্চার ও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, একদিন মেয়েরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাবে। এরপর কর্মজীবন ও সংসারজীবনে প্রবেশ করবে। আমরা কোনো পরিবারে বা সমাজে বৈষম্য চাই না। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী ও স্পিকার হিসেবে নারীরা দায়িত্ব পালন করে ইতিহাস রচনা করেছে। তাই কোনো কন্যাশিশু বা নারীর পিছিয়ে থাকার সুযোগ নেই। প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাবে এটাই আমাদের চাওয়া ও প্রত্যাশা।

এর পূর্বে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স কেন্দ্রীয়ভাবে তথ্য অধিদফতর (পিআইডি) অডিটোরিয়াম, ভবন নং-৯, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় অনুষ্ঠিত হওয়ায় কনফারেন্সে জামালগঞ্জ উপজেলা হতে জুমে সংযুক্ত ছিলেন উপস্থিতি।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জামালগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

জামালগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ১১:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬