সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘নজরুল বর্ষ’ ও ‘আমার সংস্কৃতি আমার অহংকার’ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় জগন্নাথপুরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত প্রমুখ। এ সময় উপজেলা প্রসাশনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।
আয়োজিত এ অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ ও ‘আমার সংস্কৃতি আমার অহংকার’ কর্মসূচির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা সংস্কৃতি চর্চা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দেশীয় সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন।
জগন্নাথপুর প্রতিনিধি: গোলাম সারোয়ার 

















