০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাল্লায় সারের ডিলার স্থগিত ও বাতিলের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সারের ডিলার নিয়োগে অর্থ বানিজ্য ও অনিয়মের মাধ্যমে আওয়ামীলীগের দোসরদের নিয়োগ বাতিল ও সার ডিলার স্থগিতের দাবিতে মানববন্ধন অনষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে শাল্লা উপজেলার সচেতন জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদ মিয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এরশাদ মিয়া, ৪নং শাল্লা ইউনিয়ন বিএনপি’র সদস্য শফি মিয়া, শাল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসেন রাফি, ছাত্রদল নেতা সবুজ হোসেন বাবু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই সার ডিলার নিয়োগে যাচাই-বাছাই কমিটির সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ইউএনও আওয়ামী দোসর, বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে ইউএনও একের পর এক আওয়ামীলীগকে সুবিধা দিচ্ছে। বিশেষ করে ৩নং বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান, সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ডেভিল হান্ট মামলার আসামী তার স্ত্রীর নামে সারের ডিলার দেওয়া হয়েছে। অন্যদিকে হবিবপুর ইউনিয়নে সক্রিয় ছাত্রলীগের কর্মীকে সারের ডিলার নিয়োগ দেওয়া হলো। এগুলো করা হয়েছে কার মাধ্যমে? কার ইঙ্গিতে? শাল্লার মানুষ প্রতিবাদ করতে জানে। আমরা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি, আপনার অঘোচরে এই শয়তানরা শয়তানি করে যাচ্ছে। আপনি (এমপি) আমাদের অভিভাবক, আপনি এই বিষটি নজরে নিয়ে শিগ্রই এই ইউএনও কে শাল্লা থেকে বিতারিত করুন। অন্যদিকে ইউএনও-কে সতর্ক করে বক্তারা বলেন, আপনি কোথা থেকে এসেছেন তা আমার জানি। আপনি শাল্লায় রাজনীতি করে আওয়ামীলীগ লালিত করবেন এসব করতে পারবেন না। আমরা আপনাকে আবারো বলছি অনতিলম্বে এই সারের ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত ও বাতিল না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল বলেন, সার ডিলারের বিষয়ে যখন অভিযোগ উঠে তখন এমপি মহোদয় ডিসি সাহেবকে শাল্লার সার ডিলারের কার্যক্রম স্থগিত করার জন্য বলেন। এমনকি মন্ত্রী বরাবর ডিও লেটারও দিয়েছেন৷ এমপি মহোদয় বলেছেন আমি চীন থেকে চিকিৎসা নিয়ে দেশে আসার পর এবিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

শাল্লায় সারের ডিলার স্থগিত ও বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬