০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর পৌরশহরের টিএনটি সড়ক এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, যৌথ এই অভিযানে টিএনটি সড়কস্থিত ‘মেসার্স বাউধরন স্টোর’-কে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় পৌরশহরের ফুটপাতে ভেজাল ও নিম্নমানের মধু বিক্রির অপরাধে এক মধু বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় এসময় জগন্নাথপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ বা ভেজাল খাদ্য বিক্রি করে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে ফেললে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬