০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাল্লায় দুর্গাপূজার শেষ প্রস্তুতিতে ব্যস্ত নির্মাণ শিল্পী ও আয়োজকেরা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার চলছে ব্যাপক উৎসবের আমেজ। আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা। এরই প্রেক্ষিতে প্রতিটি পূজা মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্ডপে প্রতিমা তৈরিতে রংবেরংয়ের কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শিল্পী ও আয়োজকরা। আবার দুর্গাপূজার সৌন্দর্যের আকর্ষণ বাড়াতে নানান রকমের ডিজাইন করে সাজানো হচ্ছে গেইট ও মন্দির প্রাঙ্গন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা সুন্দর সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সতর্ক অবস্থানে থেকে প্রতিটি মন্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শাল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে এসব তথ্য জানাযায়।

শাল্লা উপজেলা সদর কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপের সাধারণ সম্পাদক হেমসেন সরকার জানান, আজ মহাষষ্ঠী। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা আরম্ভ হবে। আমাদের পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা আশাবাদী সবার সার্বিক সহযোগিতায় এইবারের পূজা আনন্দমুখর হবে৷

এব্যাপারে শাল্লা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ব্রজেশ রঞ্জন চৌধুরী বলেন, এইবার শাল্লা উপজেলায় ৩১ টি পূজা মন্ডপের মধ্যে ১২ টি সার্বজনীন ও ১৯ টি পারিবারিক মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে শারদীয় দুর্গাপূজার সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা আশাবাদী সুন্দর ভাবেই আমাদের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে।

পূজামন্ডপের নিরাপত্তার বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল জানান, শাল্লার ৩১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দুর্গাপূজা শুরু হতে প্রতিমা বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। এছাড়াও আমাদের মোবাইল টিম নিয়নিত বিভিন্ন পূজা মন্ডপে যাবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, শারদীয় দুর্গাপূজা বিষয়ে সব পূজামন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সরকারি সব নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকেও দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা থাকবে।

জনপ্রিয় পোস্ট

জগন্নাথপুরে জমকালো আয়োজনে নাবিলা ইলেক্ট্রনিক্সের উদ্বোধন

শাল্লায় দুর্গাপূজার শেষ প্রস্তুতিতে ব্যস্ত নির্মাণ শিল্পী ও আয়োজকেরা

আপডেট সময় : ০৭:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬