জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জগন্নাথপুর টুয়েন্টিফোর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল হাইয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও কেক কাটেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজাদুর রহমান, উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা শিমুল আলী এবং যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা নিকসন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দে। উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের জগন্নাথপুর প্রতিনিধি আলী আহমেদ, দৈনিক আমার দেশের প্রতিনিধি আমিনুল হক সিপন, জগন্নাথপুর থানার এসআই কবীর উদ্দিন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের ক্যামেরাপার্সন রেহান আহমেদ, দিলু মিয়া ও নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ বলেন, স্বল্প সময়ে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে পেরেছে বলেই কালবেলা মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তিনি জানান, জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। এলাকার মাদক ও অনলাইন জুয়া বন্ধে সাংবাদিকদের লেখনী ও ভিডিওচিত্রের মাধ্যমে গণসচেতনতা তৈরি করার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং তাদের নজরদারির মাধ্যমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভুলত্রুটি শুধরে নিয়ে সবাই মিলে এক পরিবারের মতো এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
জগন্নাথপুর প্রতিনিধি: গোলাম সারোয়ার 

















