সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে ইউনিয়নের যুবকদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ২টায় ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া পয়েন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আতিকুর রহমান রুয়েব ও যুবক খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বাছিত।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুর আহমেদ মনাই, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার, ক্রীড়াবিদ সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট মহল্লার মুরব্বি ও যুবসমাজের সদস্যরা।
সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শান্তিগঞ্জ অফিস: 


















