০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে মাছের পোনা অবমুক্ত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদপুর ব্রিজের খালে, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মোট ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, শান্তিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, শান্তিগঞ্জ হ্যাচারি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, বিএনপি নেতা আওলাদ হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

মধ্যনগরে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার

শান্তিগঞ্জে মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬