সুনামগঞ্জের দোয়ারাবাজারে দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল মোতালিব ভূইয়াকে নির্যাতনকারী,হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করার ঘটনার মূল হোতা মাদক সম্রাট আব্দুল আহাদ ও তার স্ত্রী মিনারা বেগমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশের নিরাপত্তায় তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
এর আগে, গত ১৮ অক্টোবর সন্ধায় সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারো সাংবাদিক এম আব্দুল মোতালিব ভূইয়ার অফিস কক্ষে ডুকে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা চেষ্টায় কুপিয়ে গুরুতর আহত করো মাদক ও চোরাচালান সম্রাট হিসেবে পরিচিত একাধিক মামলার আসামী আব্দুল আহাদ ও অভিযুক্তরা। পরে তাকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে রশি দিয়ে ঘটনাস্থলে বেঁধে রাখে ও পুলিশে খবর দেয়। পুলিশ উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এই ঘটনায় আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়াকে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশষ্কাজনক হওয়াতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক।
এদিকে,অভিযুক্ত মাদক সম্রাট আব্দুল আহাদসহ হামলায় জড়িত সকলের উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব। এসময় জেলা ও বিভিন্ন উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 


















