সুনামগঞ্জ প্রতিনিধি ;
‘কাবিং করি স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই স্লোগান কে ধারণ বাংলাদেশ স্কাউট সুনামগঞ্জ সদর উপজেলা’র আয়োজনে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৩ ‘র উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বুলচান্দ হাইস্কুল এন্ড কলেজে এই কাব ক্যাম্পরি’র উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন। ক্যাম্পুরিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত স্কাউট সুনামগঞ্জ জেলা সহ সভাপতি ধূর্জটি কুমার বসু,। সদর উপজেলা স্কাউট’র যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কাব ক্যাম্পুরির ক্যাম্প চীফ নাসরিন আক্তার খানম, মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায়, সদর উপজেলা স্কাউট’র সাবেক সম্পাদক রুহুল আমিন, সদর উপজেলা স্কাউটের সম্পাদক নুরুল আনোয়ার ফেরদৌস, কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা রানী সরকার , বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজব আলী, সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক আবুল কাশেম সদর উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ মোঃ আবুল কাশেম, সদর উপজেলা স্কাউট লিডার সোহেল আলম সহ সদর উপজেলা স্কাউটের সদস্যরা।
উক্ত কাপ ক্যাম্পুরিতে সদর উপজেলা’র ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৭৮ জন কাব শিশু অংশ গ্রহণ করেছেন। তারা আগামি ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বুলচান্দ উচ্চবিদ্যালয়ে অবস্থান করবেন।

স্টাফ রিপোর্টার 





















