
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে
বিদেশী মদসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ ;
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হুশিয়ার মিয়া(৪০) নামক এক মাদক কারবারিকে আটক হয়েছেন। সংশ্লিষ্ট তথ্য বলছে আটককৃত হুশিয়ার মিয়া সুনামগঞ্জের সদর উপজেলার হামিলপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার (১৬ সেপ্টেম্বর ) বেলা সোয়া বারোটার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন কুরবাননগর ইউপিস্থ হামিলপুর বিলের ব্রীজের উপর সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চৌধুরী দিপন ও এএসআই মহিবুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।এ অভিযান থেকে হুশিয়ার মিয়া নামের মাদক কারবারিকে ৩৯ (ঊনচল্লিশ) বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। আটককৃত আসামিরর হেফাজত থাকা ৩৯ বোতল Officer’s Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুানমগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
স্টাফ রিপোর্টার 





















