
নিজস্ব প্রতিবেদক :
জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয় শিক্ষক প্রফেসর শামসুল আলম । সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ ( ভারপ্রাপ্ত অধ্যক্ষ) থেকে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন তিনি।
প্রফেসর শামসুল আলম ১৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মাধ্যমে ২১ নভেম্বর ১৯৯৩ সালে হিসাব বিজ্ঞানের প্রভাষক হিসেবে প্রথম যোগদান করেন সুনামগঞ্জ সরকারি কলেজে। পরবর্তী বিভিন্ন সময়ে তিনি মৌলভীবাজার সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও আজমিরীগঞ্জ সরকারি কলেজে( অধ্যক্ষ), সরকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সুনামগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ চলতি বছরের ২৫ জুলাই আজমিরীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ থেকে সুনামগঞ্জ সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন। অবশেষে বুধবার ( ১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় তাকে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেব নিয়োগদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রফেসর শামসুল আলম হিসাব বিজ্ঞান বিষয়ের একজন দক্ষ শিক্ষক হওয়ার পাশাপাশি রয়েছে প্রশাসনিক দক্ষতা। জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজে মোঃশামসুল আলম কে অধ্যক্ষ হিসবে নিয়োগ দেওয়ায় তাঁর প্রক্তণ শিক্ষার্থী সহ ক্যাম্পাসের বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।এদিকে প্রফেসর শামসুল আলম শিক্ষামন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন ‘ আমার ওপর অর্পিত দায়িত্ব আমি ন্যায়নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো, কলেজের শিক্ষার মান উন্নয়নে কাজ নজর থাকবে বেশি এতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি”।
স্টাফ রিপোর্টার 




















