
নিজস্ব প্রতিবেদকঃ
দিরাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে আজাদ চৌধুরী ও নুনু চৌধুরীর লোকজনদের মাঝে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, রাড়ইল গ্রামের ইমতাজ মিয়ার ছেলে নুনু মিয়া (৬৫), আনু মিয়ার ছেলে অমিত হাসান (১৬), আনফর মিয়ার ছেলে আবুল কালাম চৌধুরী (৬৪), লাল মিয়ার ছেলে মুরশাদ (২৮) ও ফরসাদ মিয়া (২২), মজুমদার চৌধুরীর ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল হেকিমের ছেলে মনু মিয়া (৪০) ও রাজিব মিয়া (২৫), হেফাজুর মিয়ার ছেলে তানভীর মিয়া (২১), সুলতান মিয়ার ছেলে মাহিদ মিয়া (১৯) ও সুজন মিয়া (৩২), গৌছ মিয়ার ছেলে অলিউর রহমান (৩০), শওকত মিয়ার ছেলে রাবেল মিয়া (২৫), নুনু মিয়া চৌধুরীর ছেলে তানিম আহমদ চৌধুরী (২২) ও তাজিম আহমদ চৌধুরী (২১), মদরিছ মিয়ার ছেলে গৌছ মিয়া (৭০), আব্দুল হেকিম মিয়ার ছেলে নানু মিয়া (৩৭), নূরুল ইসলামের ছেলে সাজ্জুল মিয়া (৪২), রেজা চৌধুরী (১৭), মুহিবুর রহমান (২২), হুমায়ুন আহমদ (৬০), বশির মিয়ার ছেলে বদরুল মিয়া চৌধুরী (২৭) ও শালিস ব্যক্তি টংগর গ্রামের মারফত আলীর ছেলে আব্দুন নূর মিয়া (৫২) আহত হন। গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তপূর্বক আইনানুগব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্টাফ রিপোর্টার 





















