১৪ বছর ধরে চলা ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে সুনামগঞ্জের স্বেচ্চাসেবী সংগঠন অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক এবং আমরা ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এবারও সমাজের এতিম, বিধবা এবং দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। বরাবরের মতো এবারও শীতবস্ত্র হিসাবে কাভারসহ ৫X৭ ফুটের উন্নত মানের লেপ দেয়া হচ্ছে।
এই উদ্যোগের অংশ হিসাবে আজ অরফেন ওয়েলফেয়ার এর মরাটিলাস্থ কার্যালয়ে বেশ কয়েকজন এতিম শিশুর হাতে লেপ তুলে দেয়া হয়।উল্লেখ্য, অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক, সুনামগঞ্জ প্রতি বছর শীতবস্ত্রের জন্য দেশ বিদেশে থাকা সহৃদয়বান দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে বিতরণের কার্যক্রম সম্পন্ন করে থাকে।
সংগঠনের সভাপতি এডভোকেট জয়শ্রী দেব বাবলী, এপিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সুনামগঞ্জ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া জামান সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য দাতাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতার কথা স্মরণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও উনাদের সহযোগিতা অব্যাহত থাকবে এমন আশাবাদ ব্যাক্ত করেন।
স্টাফ রিপোর্টার 



















