০৩:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৭৬, বাড়ছে হতাহতের সংখ্যা

সমাজ বার্তা ডেস্কঃ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ এখনো উদ্ধার হয়নি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি বাহিনীর হামলা যেন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিকল্পিত হত্যাযজ্ঞে পরিণত হয়েছে। শুধু এক হামলাতেই অন্তত ৫০ জন মানুষ নিহত বা নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতিকে ‘গাজার সংকটের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “উত্তর গাজায় এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি। সারা উপত্যকায় প্রয়োজনের তুলনায় এক চামচ সহায়তাও ঢুকতে দেওয়া হচ্ছে।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে ১ লাখ ২২ হাজার ৩৮২ জন। তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম বলছে, এই সংখ্যা আরও বেশি— নিহতের প্রকৃত সংখ্যা ইতিমধ্যেই ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৭৬, বাড়ছে হতাহতের সংখ্যা

আপডেট সময় : ০৪:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫