দীর্ঘ ৩ দশকের মধ্যে সর্বোচ্চ ভোটারের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ১১১ তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানী। তিনি ডেমোক্রেট মনোনীত প্রার্থী ছিলেন। জোহরান মামদানী নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম হিসাবে বিজয়ী হলেন। বাড়ি ভাড়া স্থিতিশীল রাখা, বিনা ভাড়ায় বাস এবং বিনামুল্যে চাইল্ড কেয়ারের মতো কর্মসূচি প্রতিশ্রুতি তাকে তরুণ ভোটারদের অনেক কাছে নিয়ে গিয়েছে এবং জয়ী হতে সহায়তা করেছে।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এন্ড্রো কুমো ডেমোক্রেট দলের সদস্য হলেও দলের মনোনয়ন না পেয়ে সতন্ত্র হিসাবে নির্বাচন করেন। কুমো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ইহুদী লবি এইপেক এর পূর্ন সমর্থন লাভ করেও তরুণ ভোটারদের মন জয় করতে না পারায় মামদানী ভুমিধ্বস বিজয় পান।
উল্লেখ্য, ইতোপূর্বে কুমো নিউ ইয়র্ক এর গভর্নর ছিলেন। ক্ষমতায় থাকাকালীন সময়ে করোনা মহামারীকালীন সময়ের নেতৃত্বের ব্যার্থতা এবং নারী কেলেংকারীতে জড়িয়ে পড়েছিলেন! যা তাঁর জনপ্রিয়তাকে ধ্বসিয়ে দেয়। রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে কার্টিস স্লিওয়া এই নির্বাচনে তৃতীয় হোন।
স্টাফ রিপোর্টার 





















