০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তা ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ইস্তাম্বুল প্রসিকিউটর কার্যালয় জানায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান আইয়াল জামির।

তুরস্কের দাবি, এসব কর্মকর্তা গাজায় মানবতাবিরোধী অপরাধে জড়িত। ইসরায়েল এ অভিযোগকে ‘রাজনৈতিক প্রচারণা’ বলে নাকচ করেছে। পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর বলেন, তুরস্কের বিচার বিভাগ রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হয়ে গেছে।

হামাস তুরস্কের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এটি ন্যায় ও মানবতার পক্ষে দৃঢ় অবস্থান।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫