হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (হাল) নির্মিত একক-সিটের এই হালকা যুদ্ধবিমান, স্থানীয় সময় বিকেল প্রায় ২টা ১০ মিনিটে ভূপাতিত হয় বলে জানা গেছে।
প্রতি দুই বছর অন্তর দুবাই এয়ার শো অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের বৃহত্তম এভিয়েশন প্রদর্শনীগুলোর একটি। দুই বছরেরও কম সময়ের মধ্যে তেজস বিমানের এটি দ্বিতীয় দুর্ঘটনা। এয়ার শোতে আগে তেজাসের নিচ থেকে তেল লিক করার ছবি দেখা গিয়েছিলো।
ভিডিওতে দেখা যায়, প্রদর্শনীতে কসরতের সময় তেজাস ধীরে ধীরে উচ্চতা হারিয়ে দ্রুত নিচে নেমে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই কালো ধোঁয়া উঠতে থাকে এবং উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক দেখা দেয় ও তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করেন।
ভারতের যুদ্ধ বিমানের আধুনিকায়ন ও বিদেশি নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ভারত তেজাস কর্মসূচি চালু করে। ২০১৬ সালে ‘ফ্লাইং ড্যাগার্স’ নামে পরিচিত ৪৫ নম্বর স্কোয়াড্রন আইএএফ-এ তেজসকে প্রথম অন্তর্ভুক্ত করে। যদিও এটি তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মে মাসে পাকিস্তানের সাথে আকাশ যুদ্ধে রাফালের সাথে তেজাস যুদ্ধ বিমানও হারায় ভারত!
স্টাফ রিপোর্টার 




















