০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতের আবুধাবির জায়েদ মিলিটারি সিটিতে চীনা সামরিক সদস্যর উপস্থিতি – যুক্তরাষ্ট্রের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত জায়েদ মিলিটারি সিটিতে চীনের সামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২০ সালের দিকে মার্কিন কর্মকর্তারা ঘাঁটির একটি অংশে প্রবেশের অনুমতি না পেয়ে সন্দেহ করেন যে, ইউএই সেখানে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সদস্যদের রাখছে।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, পিএলএ ওই ঘাঁটি ব্যবহার করে অঞ্চলে অবস্থানকারী মার্কিন বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে। বিষয়টি নিয়ে ইউএই, চীন বা মার্কিন প্রতিরক্ষা বিভাগ কোনো মন্তব্য করেনি।

এর আগে ২০২১ সালে চীন আবুধাবির কাছে একটি সামরিক বন্দর নির্মাণ করছে—এমন খবর প্রকাশিত হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপে প্রকল্প বন্ধের দাবি উঠলেও গোপন নথি অনুসারে চীন আবার কাজ শুরু করেছে।

চীনের সঙ্গে ইউএইর ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করেছে। এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প প্রশাসন সম্প্রতি আরব আমিরাতের সরকারি মালিকানাধীন এআই কোম্পানি জি৪২–কে উন্নত এআই চিপস রপ্তানির অনুমতি দিয়েছে, যা মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের একাংশের উদ্বেগ বাড়িয়েছে।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

আমিরাতের আবুধাবির জায়েদ মিলিটারি সিটিতে চীনা সামরিক সদস্যর উপস্থিতি – যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫