০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮-এ। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

বুধবার ওয়াং ফুক কোর্ট নামের ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লাগে। ২০২১ সালের সরকারি হিসাব অনুযায়ী, কমপ্লেক্সটিতে চার হাজার ৬০০ বাসিন্দার জন্য মোট এক হাজার ৯৮৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ঘটনায় ১২৮ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন। এখনো ৮৯টি মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি।

অগ্নিনির্বাপন কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে কিছু অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন এখনও জ্বলছে। আগুনে পুড়ে যাওয়া সাতটি টাওয়ারের মধ্যে দুইটিতেই সবচেয়ে বেশি হতাহত পাওয়া গেছে। জীবিতদের বেশির ভাগকে অন্য ব্লক থেকে উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তথ্য বলছে, আবাসিক কমপ্লেক্সের আটটি ভবনের একটিতে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা সবকটি ভবনে ছড়িয়ে পড়ে। ভবনের সংস্কারকাজে যুক্ত থাকা তিনজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগেও তদন্ত শুরু হয়েছে।

বাসিন্দারা অভিযোগ করেছেন, অগ্নিকাণ্ডের সময় ভবনের অ্যালার্ম বাজেনি, ফলে অনেকে সময়মতো সতর্ক সংকেত পাননি।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

হংকংয়ের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

আপডেট সময় : ০৯:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫