০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ঘূর্ণিঝড়ের পর টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ের পর টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩০৩ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, আর বহু এলাকা এখনো বিচ্ছিন্ন।

উত্তর সুমাত্রায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে; সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ বন্ধ থাকায় উড়োজাহাজে ত্রাণ পাঠানো হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। রোববার থেকে ত্রাণ কার্যক্রমে সামরিক বাহিনীর অংশগ্রহণ বাড়ানো হবে।

প্রতিবেশী থাইল্যান্ডেও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ঘূর্ণিঝড়ের পর টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

আপডেট সময় : ০৮:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫