হংকংয়ের সাতটি উচ্চভবনে গত সপ্তাহে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। বুধবার এক বিবৃতিতে স্থানীয় পুলিশ এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত নিহতদের মধ্যে ১৪০ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। শনাক্তদের মধ্যে ৯১ জন নারী এবং ৪৯ জন পুরুষ। নিহতদের বয়সের পরিসরও ভয়াবহতার জানান দেয়—সবচেয়ে কম বয়সী একজন শিশুর বয়স মাত্র এক বছর এবং সবচেয়ে বয়স্ক নিহতের বয়স ৯৭ বছর।
ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অগ্নিদুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগুন লাগার কারণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে তদন্ত চলছে।
সুত্রঃ রয়টার্স
স্টাফ রিপোর্টার 




















