জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বুধবার মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন স্ত্রী ও চিত্রনায়িকা ডলি চৌধুরী।
স্বামীর জীবদ্দশায় যথাযথ স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ জানিয়ে ডলি চৌধুরী মৃত্যুর পর কোনো সম্মাননা বা পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, জীবিত অবস্থায় মূল্যায়ন না করলে মৃত্যুর পর সম্মাননার কোনো অর্থ নেই; সবার কাছে শুধু দোয়া চান।
ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করা জাভেদ পরে অভিনয়ে যুক্ত হন। ‘নিশান’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকমহলে পরিচিতি পান। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার 







