নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি’র ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সম্পাদক পদে বুরহান উদ্দিন এবং মেহেদি হাসান নির্বাচিত হয়েছেন।
শনিবার( ২ ডিসেম্বর) সকালে থেকে ভোট গ্রহণ শেষ হয় দুপুর ২টায় পরে শুরু হয় গণনার কাজ। ভোট গণনায় নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন ১৫ টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী আরটিভি’র জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে দেশ টিভি’র জেলা প্রতিনিধি মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল শহীদ পেয়েছেন ১২ টি ভোট।
সকালে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনায় কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট. মাহবুবুল হাছান শাহীন,ফরিদ মিয়া ও আনোয়ারুল হক।
বাইট/দ্বিপাল/সুনাম-২৩
স্টাফ রিপোর্টার 



















