০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্র্যান্ডিং করে বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর আহবান জেলা প্রশাসকের

সুনামগঞ্জে উৎপাদিত চাল নিরাপদ, আর্সেনিকের মাত্রা সহনীয় সীমার নিচে

সমাজ বার্তা ডেস্ক │ সুনামগঞ্জ, ১০ নভেম্বর ২০২৫:

সুনামগঞ্জে উৎপাদিত জনপ্রিয় জাতের ধানের চালে আর্সেনিকের মাত্রা নির্ধারিত সহনীয় সীমার অনেক নিচে পাওয়া গেছে। ল্যাব পরীক্ষায় পাওয়া এই ইতিবাচক ফলাফলের কারণে জেলার চালকে “ভোক্তাদের জন্য নিরাপদ” হিসেবে ঘোষণা করা হয়েছে।

রবিবার দুপুর ১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে “ধান ও চালের গুণগত মান বিষয়ে অবহিতকরণ” সভায় এই তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

সভায় মূল তথ্য উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন। তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে সুনামগঞ্জে বহুল চাষকৃত কয়েকটি জনপ্রিয় জাতের ধান থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়—যার মধ্যে পাইজাম, ব্রি-৮৮, ব্রি-৩২ এবং ব্রি-৫০ ছিল উল্লেখযোগ্য।

ঢাকায় প্রেরিত নমুনাগুলোর মধ্যে তিনটির পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। ফলাফল অনুযায়ী— পাইজাম চালে ০.১৬৫ পিপিএম০.১২৩ পিপিএম, ব্রি-৩২ চালে ০.০৪৭ পিপিএম আর্সেনিক পাওয়া গেছে।

আন্তর্জাতিক মান সংস্থা (CXS 193-1995) অনুযায়ী চালে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা ০.২ পিপিএম। সে তুলনায় সুনামগঞ্জের চালে আর্সেনিকের মাত্রা অনেক কম—অর্থাৎ স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ

জেলা প্রশাসক জানান, এই অঞ্চলের চালের নিরাপত্তা ও গুণমানকে কাজে লাগিয়ে স্থানীয় ব্র্যান্ডিং ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসার নতুন দুয়ার খুলে দেওয়া সম্ভব। তিনি বলেন, “সুনামগঞ্জ পর্যটনের জন্য বিখ্যাত। পর্যটকরা ফেরার সময় এখানকার নিরাপদ চাল উপহার বা স্মারক হিসেবে নিতে পারেন। অনলাইন উদ্যোক্তারা এই চালের অর্ডার নিয়ে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারেন—এতে কৃষক, উদ্যোক্তা ও ভোক্তা সবাই উপকৃত হবেন।”

সভায় বিভিন্ন অটো রাইস মিল মালিক, গনমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: সমাজ বার্তা অনলাইন ডেস্ক
ছবি ও তথ্যসূত্র: সুনামগঞ্জ জেলা প্রশাসন

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের চিকিৎসা পাওয়ার প্রধান আশাস্থল সদর হাসপাতালে চরম সংকট: বারান্দা-মেঝেতে রোগীদের ঠাঁই, সেবা পেতে ভোগান্তি

ব্র্যান্ডিং করে বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর আহবান জেলা প্রশাসকের

সুনামগঞ্জে উৎপাদিত চাল নিরাপদ, আর্সেনিকের মাত্রা সহনীয় সীমার নিচে

আপডেট সময় : ০৩:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫