বিশ্বম্ভরপুরে হেলেন কেলার ইন্টারন্যাশনালের উদ্যোগে উপকারভোগীদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাহবুবুল হাসান।
ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আবু হানিফের সঞ্চালনায় সভায় স্থানীয় শিক্ষক, সাংবাদিক, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগীরা বক্তব্য দেন।
জানা যায়, ‘বিল্ডিং রেজিলিয়েন্ট ফিউচার’ প্রকল্পের মাধ্যমে উপজেলার ৫০০ অসচ্ছল পরিবারের নারীদের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
এ প্রকল্পটি বাস্তবায়ন করছে হেলেন কেলার ইন্টারন্যাশনাল, আর্থিক সহযোগিতায় মেটলাইফ ফাউন্ডেশন।
স্টাফ রিপোর্টার 

















