আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়।
দিবসটি উপলক্ষে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সারাদেশে আলোচনা সভা, বিশেষ অনুষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 























