০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ-বাংলাদেশি হুজহু সম্মাননা পেলেন এমপি কয়ছর আহমদ, পক্ষে গ্রহণ করলেন লেখক ও সাংবাদিক সায়েক এম রহমান

যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশিদের সাফল্য, অবদান ও কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রকাশিত ‘ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম সংস্করণের মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পূর্ব লন্ডনের মেরিডিয়ান গ্র্যান্ড হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। এ বছর রাজনীতি, উদ্যোক্তা, কমিউনিটি উন্নয়ন, আইন, প্রযুক্তি, ব্যবসা, ক্রীড়া, দাতব্য কার্যক্রম ও হিসাবরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজনকে এ সম্মাননা প্রদান করা হয়।

তাঁদের মধ্যে রয়েছেন নিউহ্যামের মেয়র ফরহাদ হোসেন, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা, মুনিরা কে হোসেন, রুহুল আমিন ওবিই, ফরহাদ হোসেন টিপু এবং ড. রফিকুল হায়দার।

রাজনীতি, উদ্যোক্তা ও কমিউনিটি উন্নয়নে অবদানের জন্য সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর বড় ভাই লেখক সাংবাদিক সায়েক এম রহমান। সাবেক ব্রিটিশ এমপি নাইজেল ইভান্স, ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল করিম গনি এবং অ্যাপেক্স অ্যাকাউন্টেন্সির মোহাম্মদ তারেক মাহমুদ তাঁর হাতে সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক এমপি নাইজেল ইভান্স, সাবেক এমপি কিথ বেস্ট, চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল করিম গনি, পার্ল অ্যাডভার্টাইজিংয়ের পরিচালক আহাদ আহমেদ, নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, ব্যারিস্টার নাদিয়া আলী ও হাফসা নূর। প্রধান অতিথির বক্তব্যে নাইজেল ইভান্স ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির কৃতী ব্যক্তিদের সাফল্য ও অবদান তুলে ধরার জন্য প্রকাশনাটির প্রশংসা করেন।

তিনি বলেন, এবারের সংস্করণে সাতজন বিশিষ্ট ব্রিটিশ-বাংলাদেশির অর্জন ও অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে এই উদ্যোগ। সাবেক এমপি কিথ বেস্ট বলেন, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ও তরুণ প্রজন্ম বৃহত্তর ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদান ও সাফল্যের তথ্য জানতে প্রকাশনাটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে। হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা উদ্দিন বলেন, ব্রিটেনের অগ্রযাত্রায় বাংলাদেশি কমিউনিটির অবদান ও অর্জন তুলে ধরার ধারাবাহিকতা বজায় রেখেছে এই প্রকাশনা।

বিশেষ করে তৃতীয় প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের অন্তর্ভুক্তি প্রকাশনাটিকে আরও সমৃদ্ধ করেছে। চ্যানেল এসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ব্রিটিশ-বাংলাদেশি হুজহু কমিউনিটির সফল ও পথিকৃৎ ব্যক্তিদের অর্জন সংরক্ষণ এবং উদযাপনের কাজ করে আসছে। এর মাধ্যমে তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রকাশনার প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল করিম গনি বলেন, এবারের সংস্করণে মোট ৩০৭ জন সফল ব্রিটিশ-বাংলাদেশির জীবন, কর্ম ও অর্জনের গল্প স্থান পেয়েছে।

পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান ব্যক্তিদের সাফল্যও তুলে ধরা হয়েছে। প্রকাশনাটির সঙ্গে সংশ্লিষ্ট সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, এ প্রকাশনার দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে। প্রথমত, বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের তুলে ধরা।

দ্বিতীয়ত, ব্রিটিশ সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ-বাংলাদেশিদের ব্যাপক অবদান সম্পর্কে মানুষকে জানানো। অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে যখন গণমাধ্যম ও সমাজের কিছু অংশে প্রশ্ন উঠছে, তখন এই প্রকাশনা সেই অবদানকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মাননা পাওয়া ব্যক্তিরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, হুজহু’র এই স্বীকৃতি তাঁদের দীর্ঘদিনের কাজ ও অবদানের জন্য গর্বের এবং সম্মানের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিচারক স্বপ্নারা খাতুন, ব্যারিস্টার আনিস রহমান, ক্রয়ডনের মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, টাওয়ার হ্যামলেটসের স্পিকার মুশতাক আহমেদ, মর্টনের মেয়র কাউন্সিলর শিউলি সায়েদা, লর্ড মেয়র কাউন্সিলর আবদুল কাদির, চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিলসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও পেশাজীবীরা। মেরিডিয়ান গ্র্যান্ডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার নাদিয়া আলী ও ব্যারিস্টার আনোয়ার মিয়া।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আরটিভি স্টার সার্চের রানারআপ সাদমান সাজিদ খান এবং আন্তর্জাতিক লোকসংগীতশিল্পী বন্যা তালুকদার। ২০২৬ সালের প্রকাশনা ও গালা ডিনার আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠন সহযোগিতা করে। মেরিডিয়ান গ্র্যান্ড ছিল ভেন্যু পার্টনার এবং পার্ল অ্যাডভার্টাইজিং অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।

চ্যানেল এস টিভি, জি১০ ডিজাইন অ্যান্ড প্রিন্টার্স ও অ্যামেজ মিডিয়া ছিল অফিসিয়াল মিডিয়া পার্টনার। এ বছরের একমাত্র অফিসিয়াল দাতব্য সহযোগী হিসেবে নির্বাচিত হয় জাইমাহ।আয়োজকদের প্রত্যাশা, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অর্জন ও অবদানকে স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি বৃহত্তর ব্রিটিশ সমাজে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খয়েরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ব্রিটিশ-বাংলাদেশি হুজহু সম্মাননা পেলেন এমপি কয়ছর আহমদ, পক্ষে গ্রহণ করলেন লেখক ও সাংবাদিক সায়েক এম রহমান

আপডেট সময় : ০৩:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬