সুনামগঞ্জে আমার বাংলাদেশ (এবি পার্টি)’র সহযোগী সংগঠন এবি যুব পার্টির আয়োজনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটরিয়ামে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালনা। সন্ত্রাস’ অগ্নিকান্ড,নৈরাজ্য হচ্ছে এটা উদ্বেগজনক। সরকার যদি এসব আগুন সন্ত্রাস, নৈরাজ্য আইনগতভাবে মোকাবেলা করতে না পারে তাহলে দেশে গৃহ যুদ্ধের পরিস্থতি তৈরি হতে পারে।
এজন্য আওয়ামীলগ ও সরকার দায় এড়াতে পারবেনা। এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খাঁন।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আলী আসগর ইমন, এবি পার্টি, সিলেট মহানগরের আহবায়ক উমর ফারুক,এবি পার্টিরনেতা নাসির আহমেদ,সাইদ আহমেদ সবুজ, যুবনেতা সুজন আহমেদ প্রমুখ। সমাবেশে এবি যুব পার্টির আহবায়ক সুজন আহমেদ ও আক্তার হোসেনকে সদস্য সচিবকরে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটির নাম ঘোষণা করেন এবি পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন।
স্টাফ রিপোর্টার: 


















