০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

এস. জয়শংকর, পররাষ্ট্র মন্ত্রী, ভারত।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার জানাজায় ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন ড. জয়শঙ্কর। এ উপলক্ষে তিনি বুধবার ঢাকায় সফর করবেন।

আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে।

খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ কাণ্ডে পুলিশ এসল্ট মামলায় ৬ আসামী গ্রেপ্তার

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৫১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫