০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নকল মশার কয়েল বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

নকল মশার কয়েল বিক্রির অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়। জানা যায়, চায়না থেকে আমদানী হওয়া ব্রান্ড বাওমাকে হুবুহু নকল করে বেশ কিছু দিন ধরে নকল মশার কয়েল বিক্রি করে আসছিল একটি চক্র।

এসময় নকল কয়েল বিক্রির দায়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ষোলঘর এলাকার নুরুল আলমকে ৫ হাজার টাকা, কাজির পয়েন্টের রুহি ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার টাকা, উকিলপাড়ায় শান্তি স্টোরকে ১০ হাজার টাকা এবং জগন্নাৎবাড়ি রোডের নাগ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই অভিযান আরো দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল আনসার ব্যাটালিয়নের একটি টিম। এধরনের অভিযান অব্যহত থাকবে বলেও ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

নকল মশার কয়েল বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

নকল মশার কয়েল বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬