০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ- সুনামগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদ্‌যাপন

দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ এবং শ্রেষ্ঠ যুবক, যুব উদ্যোক্তা ও যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরনুর আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা, যুবঋণের চেক ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবু সাঈদ, যুব উদ্যোক্তা তৃষ্ণা আক্তার রোশনা, মোহাম্মদ আলী ফুয়াদ, আবিদুর রহমান ও যুব সংগঠক শাহ আলম প্রমুখ।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের অহংকার ও রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কর্মদক্ষতা বাড়িয়ে জনসম্পদে পরিণত করতে হবে। তাহলেই যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।তাঁরা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার ওপরও গুরুত্ব দিতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য তাঁরা তরুণদের প্রতি আহ্বান জানান।শ্রেষ্ঠ যুবক, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা: আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ যুবক, যুব উদ্যোক্তা, যুব সংগঠক ও শ্রেষ্ঠ যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও উদ্যোক্তা যুবকদের মধ্যে যুবঋণের চেক তুলে দেন অতিথিরা।
এবারের আয়োজনে শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ছাতকের দোলার বাজার ইউনিয়নের লক্ষীপাশা (পালপুর) এলাকার মেসার্স আদনান পোল্ট্রি ফার্মের উদ্যোক্তা মোহাম্মদ আলী ফুয়াদ।শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার বড়পাড়া এলাকার সুরমা যুব ফোরামের সভাপতি আশাদ আলী।
এ ছাড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর এলাকার সুনামগঞ্জ কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংগঠন এবং উত্তর আরপিন নগর এলাকার অনির্বাণ যুব মহিলা সংঘ। অন্যদিকে সুনামগঞ্জ সদর এলাকার আলোকবর্তিকা যুব সংঘও অনুষ্ঠানে সম্মাননা অর্জনকারী সংগঠনগুলোর মধ্যে ছিল।

শতভাগ পাশের গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন বাদাঘাট আইডিয়াল ভিশন কলেজ

দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ- সুনামগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উদ্‌যাপন

আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬