১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন

শান্তিগঞ্জ বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নতুন খাবারের প্রতিষ্ঠান ‘সুনিয়া রেস্টুরেন্ট’। উপজেলার শান্তিগঞ্জ বাজারের উত্তর পাশে মহান মার্কেটে অবস্থিত রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী সুলতানপুর গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী লতিফ কালাশাহ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম ও মহির উদ্দিন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, জেলা ওলামা দলের নেতা মাসুক মিয়া, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য লিটন মিয়া, শিক্ষক আলিমুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক রমজান আলী, সমাজকর্মী শহীদ মিয়া, আব্দুস সামাদ, আলী হোসেন, আসাদ আলী ও শাফি মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, ঠিকাদার মিজান, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন ও রাজন, হাজী আস্তরা বিবি এতিমখানার শিক্ষক হাফেজ হাফিজুর রহমান, আবু হানিফা ও হাফেজ মাহমুদুল হাসানসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহজাহান মিয়া বলেন, শান্তিগঞ্জ বাজারে মানসম্মত খাবারের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সুনিয়া রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। আমি সবসময় গ্রাহকদের নির্ভেজাল ও ভালো মানের খাবার পরিবেশনের চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দিরাইয়ে প্রেমের সম্পর্ক ও পালিয়ে বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারীসহ আহত ৪০

বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৮:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬