০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৫৬ হাজার টাকা সহায়তা দিল দিরাই সমাজকল্যাণ সমিতি

দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে নগদ ৫৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে দিরাই সমাজকল্যাণ সমিতি, মিলান লম্বারদিয়া, ইতালি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সংগঠনের সভাপতি আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদের ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই সরমঙ্গল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, যুগ্ম আহ্বায়ক ফাহিম হাসান, উপজেলা তরুণ দলের সিনিয়র সহসভাপতি আমির হোসেন আমু, যুবদল নেতা রক হেলাল, লিটন তালুকদার, ফাহিম চৌধুরী, ছাত্রদল নেতা মাহির আহমদ, মাছুম পারভেজ খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০১৫ সালে ইতালির মিলান লম্বারদিয়ায় বসবাসরত দিরাই উপজেলার প্রবাসীরা দিরাই সমাজকল্যাণ সমিতি, মিলান লম্বারদিয়া, ইতালি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় নানা সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৫৬ হাজার টাকা সহায়তা দিল দিরাই সমাজকল্যাণ সমিতি

আপডেট সময় : ০৭:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬