০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পদত্যাগের দাবি জনগণকে উস্কানির জন্য বলা হয় – পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি ২৮ অক্টোবর সমাবেশের ডাক দিয়েছে। এতে কিছুই হবে না দেশের। প্রতিদিন স্বাভাবিক ভাবে মানুষ যেভাবে চলছে ঠিক সেইভাবে চলবে।শিক্ষার্থীরা স্কুল কলেজে যাবে ২৮ অক্টোবর পরে ২৯ আসবে এতে দেশের কিছু হবে না।

মঙ্গলবার(২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান।

সরকারের একদফা নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, কারো কোন বক্তব্য এটা তাদের বিষয়। আওয়ামী লীগ সরকারের মানুষের কাছে দায়বদ্ধতা আছে। সরকার কি করছে দেশের জনগণ সেটা দেখবে। আইনের বাহিরে সরকার কোন কাজ করে না। ভোটের মাধ্যমে জনগণ সরকারের সকল কিছুর বিচার করবে।

মন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে। রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে। সরকার পদত্যাগ এটা জনগণকে উস্কানির জন্য বলা হয়।এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত সরকার পদত্যাগ এটা কোন কথা নয়। প্রত্যেক লোকের গণতন্ত্রের মন্তব্য করার অধিকার রয়েছে। দেশের মানুষকে কষ্টে রাখার অধিকার কারো নেই।আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করছে দেশের কোন ক্ষতি এই সরকার করেনা দেশের ক্ষতি কে করছে জনগণ সেটা দেখছে তার বিচার জনগণ করবে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম।

টেগ :
জনপ্রিয় পোস্ট

ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান

আপডেট সময় : ০১:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩