
নিজস্ব প্রতিবেদকঃ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন,মানুষের মতো বাঁচতে হবে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে বাঁচতে হবে। সকল রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যা আমার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তা। বিবাদ হলে আমরাই সমাধান করব। আমাদের অভ্যন্তরীণ আইন কানুন বিষয়ে অন্য কারো বলার কোনো হক নাই ।আমরা গ্রহণ করব না ।আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যুদ্ধের সময় আমাদের অনেকেই সাহায্য করে নাই। আমরা তাদের প্রতি কোন বিদ্বেষ নাই ।আমরা জয়লাভ করেছি আমরা খুশি এখন।আমরা জয়লাভ করব উন্নয়নের সংগ্রামে।আমরা সড়ক,সেতু,বিদ্যুৎ,স্কুল-কলেজ মসজিদ মাদ্রাসা নির্মাণ করবো একটানা যাতে করে সোনার বাংলা হয়।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নারিকেল তলা গ্রামে ১২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।
এর আগে জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে ৫৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্য সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
স্টাফ রিপোর্টার 



















