০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাকাতের অর্থে কর্মসংস্থানের লক্ষ্যে স্বামী পরিত্যাক্তা আছমাকে গরু কিনে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক”

সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক” একজন অসহায় তালাকপ্রাপ্ত নারী আছমাকে কর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী করতে যাকাতের অর্থে একটি গরুর বাচ্চা কিনে দিয়েছে। সেলাইয়ের কাজ জানায় ইতোপূর্বে তাকে সংগঠনের কর্মসংস্থান কর্মসূচী থেকে একটি নতুন সেলাইমেশিন কিনে দেয়া হয়।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার টিলাগাও গ্রামের বাসিন্দা আছমার স্বামী সম্প্রতি স্ত্রী ও তাঁর সন্তানদের পরিত্যাগ করে অনত্র বিয়ে করে চলে যান। এ নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সুনামগঞ্জে একটি মামলা চলমান আছে। পিতা কতৃক পরিত্যাক্ত তিন মেয়ে মোনালিসা, তানিয়া ও সোনিয়া মায়ের তত্বাবধায়নে যথাক্রমে ১ম, ৫ম এবং ৬ষ্ট শ্রেনিতে পড়ছে।

অরফেন ওয়েলফেয়ার আছমার তিন মেয়ে যাতে পড়াশোনা চালিয়ে যায় সে বিষয়ে যথাযথ সহায়তা করে যাচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং শিক্ষা উপকরণ দেয়া হচ্ছে।

সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর সহকারী পাবলিক প্রসিকিউটর এবং অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক এর সভাপতি এডভোকেট জয়শ্রী দেব (বাবলী) স্বামী কতৃক পারিবারিক নির্যাতনের শিকার আছমাকে আইনী সেবা এবং প্রয়োজনীয় কাউন্সেলিং করছেন। তিনি জানান, নানাবিধ সরকারী এবং অ-প্রাতিষ্ঠানিক সহায়তায় আছমা নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং ভবিষ্যতে তিন মেয়ের যোগ্য অভিবাবক হয়ে উঠতে পারবে।

স্বামী পরিত্যাক্তা আছমার পরিবারের পুনর্বাসনের উদ্যোগটির সার্বিক তত্বাবধায়ন করছেন অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জামান।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

যাকাতের অর্থে কর্মসংস্থানের লক্ষ্যে স্বামী পরিত্যাক্তা আছমাকে গরু কিনে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “অরফেন ওয়েলফেয়ার নেটওয়ার্ক”

আপডেট সময় : ০১:১৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫