০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ চেম্বার নির্বাচনে ভোট ২৯ জানুয়ারি

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চেম্বার ভবনে ভোট গ্রহণ হবে। নির্বাচনে সাধারণ সদস্যদের মধ্য থেকে ১৫ জন এবং সহযোগী সদস্যদের মধ্য থেকে ৬ জনসহ মোট ২১ জন পরিচালক নির্বাচিত হবেন। পরে নির্বাচিত পরিচালকরা সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

ডেপুটি কালেক্টর ও নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এস. এম. ইয়াসীর আরাফাতের স্বাক্ষরিত তফসিল অনুযায়ী, ৭ ডিসেম্বর আপত্তি দাখিল, ১০ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪–২৮ ডিসেম্বর মনোনয়ন জমাদান, ৩০ ডিসেম্বর যাচাই, ৪ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা এবং ২৯ জানুয়ারি ভোট গ্রহণের সময়সূচি নির্ধারিত হয়েছে। নির্বাহী কমিটির পদের নির্বাচন ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় সাধারণ সদস্য ৬৬, সহযোগী সদস্য ৬৭৩ ও গ্রুপ সদস্য ৩ জনসহ মোট ৭৪২ জনের নাম প্রকাশ করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের চিকিৎসা পাওয়ার প্রধান আশাস্থল সদর হাসপাতালে চরম সংকট: বারান্দা-মেঝেতে রোগীদের ঠাঁই, সেবা পেতে ভোগান্তি

সুনামগঞ্জ চেম্বার নির্বাচনে ভোট ২৯ জানুয়ারি

আপডেট সময় : ০২:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫