০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই চেতনা হোক দেশ গঠনের নতুন শপথ: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

  • সম্পাদকীয়
  • আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 17
ঐতিহাসিক জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ছাত্র-জনতার অকাতর আত্মত্যাগ, বুকচিতিয়ে গুলির সামনে দাঁড়ানো এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গড়ে তোলা অভূতপূর্ব প্রতিরোধ আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করার পাঠ। রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের মূল নির্যাসই ছিল ‘জুলাই চেতনা’—যা মূলত বৈষম্যহীন, ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশ গড়ার এক অগ্নিশপথ। আজ সময় এসেছে সেই রক্তস্নাত চেতনাকে কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ না রেখে দেশ পুনর্গঠনের মূল চালিকাশক্তিতে রূপান্তর করার।
গগণতন্ত্রের সচ্ছধারা , দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনিক স্বচ্ছতা আনা এবং মানবাধিকার পুন: প্রতিষ্ঠাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
সরকারের এই প্রতিশ্রুতিগুলো কোনো বিচ্ছিন্ন পরিকল্পনা নয়, বরং জুলাই বিপ্লবের মূল দাবিগুলোরই প্রাতিষ্ঠানিক রূপ। ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল—একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্রব্যবস্থা—বর্তমান সরকারের রাষ্ট্র সংস্কার কমিশন গঠন এবং মৌলিক সংস্কারের উদ্যোগ সেই পথেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রশাসনের স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সংস্কার জুলাই চেতনা আমাদের যে শিক্ষা দিয়েছে, তার প্রথম ধাপই হলো রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে দলীয় প্রভাবমুক্ত ও জনকল্যাণমুখী করা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর আইনি ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। বিচার বিভাগকে প্রকৃত অর্থে স্বাধীন করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে আর কখনোই ক্ষমতার বলয়ে আইনি ব্যবস্থা সাধারণ মানুষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত না হয়। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই মৌলিক কাজগুলি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হলে রাষ্ট্রে সুশাসন ফিরে আসবে।
জুলাই বিপ্লবের অগ্রভাগে ছিল দেশের অদম্য তরুণ সমাজ। এই তরুণদের মেধা, সাহসিকতা ও চিন্তাকে রাষ্ট্র গঠনের কেন্দ্রে রাখতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি হওয়া বৈষম্য দূর করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনা এখন জরুরি দায়িত্ব। দুর্নীতিমুক্ত বাজারব্যবস্থা এবং স্বচ্ছ অর্থনৈতিক নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিককে অর্থনৈতিক প্রবৃদ্ধির সমান অংশীদার করতে হবে।ঐক্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি  জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব ঐক্য।
দেশ গঠনের এই নতুন যাত্রায় সেই ঐক্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রতিহিংসা ও দখলদারিত্বের পুরোনো সংস্কৃতি ভেঙে একটি সহনশীল, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে সুরক্ষিত এবং সরকারের প্রতিটি পদক্ষেপ থাকবে জনগণের কাছে জবাবদিহিমূলক।
জুলাই বিপ্লব আমাদের সামনে যে সুযোগ এনে দিয়েছে, তা শতবছরে একবার আসে। শহীদদের তাজা রক্ত এবং হাজারো মানুষের পঙ্গুত্ব বরণের মূল্য কেবল তখনই শোধ হবে, যখন আমরা তাদের স্বপ্নের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। বর্তমান সরকারের প্রতিশ্রুতি এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের সমন্বয়ই পারে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা দ্বেষ, বিভেদ ও দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় শপথ নিই।
টেগ :
জনপ্রিয় পোস্ট

শাল্লায় ৬জন গেজেটেড ও ভাতাপ্রাপ্ত জুলাই যোদ্ধার পরিচয়

জুলাই চেতনা হোক দেশ গঠনের নতুন শপথ: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬